এক মাসের মধ্যে নিজেকে উন্নত করতে কী কী করতে পারি?

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫২ PM
মো. সবুর খান

মো. সবুর খান © ফাইল ফটো

ফেসবুক, হোয়াটস অ্যাপ বা ইন্সটাগ্রাম বার বার স্ক্রলিং করবেন না। এগুলো ব্যবহারের জন্য কিছুটা সময় আলাদা করে রাখুন এবং খুব বেশী দরকার না হলে এগুলো ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় ইউটিউব ভিডিওগুলো এড়িয়ে চলুন। আমরা জানি যে এই ভিডিওগুলো খুব ছোট ও বিনোদনমূলক। কিন্তু তবুও এগুলো আপনার যথেষ্ট সময় অপচয় করে।

প্রতিদিন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। যদি কিছু নাও হয় তবে কমপক্ষে আপনার ভোকাবুলারি এক মাসে অনেক উন্নত হবে।

চেষ্টা করুন লিফটের চলাচল এড়িয়ে চলতে। সিঁড়ি দিয়ে উঠা নামার অভ্যাস করুন। নিয়মিত ব্যায়াম করুন। বেশি করে পানি পান করুন। ফাস্ট ফুড এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খান। খাওয়ার সময় কেবল খাবার খান ও টিভি দেখার সময় কেবল টিভি দেখুন। এক সঙ্গে একাধিক কাজ করবেন না।

এমন কিছু করুন যা আপনাকে উদ্বিগ্ন করবে না। আপনার বাবাকে তার ব্যবসায় অথবা কাজে সহায়তা করুন বা আপনার বন্ধুকে কোন প্রজেক্টে সাহায্য করুন। মানুষের জন্য কিছু করার জন্য আলাদা কিছু সময় বের করে রেখে দিন।

আপনার বন্ধুদের সাথে দেখা করুন। আপনি যদি আপনার জীবন ও ক্যারিয়ার গড়তে গিয়ে ভুল পথে চলে যান তবে আপনার বন্ধুরাই আপনাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবে। পরিবারের সাথে কথা বলা ও পরিবারকে সময় দেবার ব্যাপারে কখনই অবহেলা করবেন না।

ব্যস্ততার মাঝেও মাত্র ১০ মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করুন এবং মনকে রিল্যাক্স করতে দিন।

প্রতিদিন টার্গেট রাখুন নতুন কিছু শিখতে। দিন শেষে আপনার ফোনের নোট প্যাডটি খুলুন এবং আপনি যা শিখলেন তা লিখে রাখুন। এটি আপনাকে শান্তির সাথে ঘুমাতে সাহায্য করবে।

আপনার কাজ করার টেবিলটি যুদ্ধক্ষেত্রের মতো এলোমেলো মনে হলেও সমস্যা নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি জানেন যে আপনার দরকারি জিনিসগুলো টেবিলের কোথায় কোথায় আছে।

যদি প্রয়োজন হয় তাহলে, নিজে নিজে বাসায় রান্না করা শিখুন। বাইরে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। আপনি যদি আপনার পছন্দের রেস্টুরেন্টের রান্নাঘরে প্রবেশ করতেন এবং তারা কীভাবে রান্না করে তা দেখতে পেতেন তবে আপনি আর কখনই সেখানে পুনরায় খেতে যেতেন না।

একটি শৃঙ্খলাবদ্ধ জীবন তৈরির জন্য আপনার ধর্মীয় বিবেচনা করে আপনার সময়োচিত প্রার্থনা করা প্রয়োজন, যা আপনাকে নিয়মানুবর্তিত রাখবে। দিনের শেষে ১০ মিনিটের জন্য কথা বলা সারাদিন ধরে চ্যাটিং করার চেয়ে ভাল। তথ্যসূত্র: Jackson Diaz, Amateur Photographer & Former Works at Freelancing.

লেখক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • ১০ মে ২০২৬
টিনশেডের প্রশাসনিক ভবনে চলছে কার্যক্রম, ৬২ বছর পেরোলেও হয়নি…
  • ১০ মে ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ১০ মে ২০২৬
কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ
  • ১০ মে ২০২৬
৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9