ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ PM
নতুন স্মার্টফোন ভি৮০

নতুন স্মার্টফোন ভি৮০ © সৌজন্য প্রাপ্ত

সফলতার পেছনে থাকে বড় স্বপ্ন, পরিশ্রম আর সামনে এগিয়ে যাওয়ার জেদ। যারা সাধারণ থেকে বেড়িয়ে সবসময় নতুন কিছু করতে চান, তাদের কাছে প্রতিটি অর্জনের মূল্য অনেক। ক্যারিয়ারের বড় সাফল্য কিংবা ব্যক্তিগত আনন্দ, সবই তাদের জন্য উদযাপনের যোগ্য। আর এই পথচলাকে আরও দারুণ করে তুলতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি৮০। চমৎকার ডিজাইন আর দুর্দান্ত ক্যামেরার এই ফোনটি তাদের জন্যই, যারা সবসময় চান সেরাটা । 

যারা সবার মধ্যে থেকেও নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে নেন, তাদের স্টাইলেও থাকে আলাদা ছাপ। আর সেই আলাদা পথচলাকে আরও অনন্য করতে ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জ রঙে। নতুন এই ফোনটির আকর্ষণীয় রং আত্মবিশ্বাস ও স্বতন্ত্র ব্যক্তিত্বের দারুণ প্রকাশ ঘটাবে। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ডিজাইন এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ফোনটিকে দিয়েছে এমন এক প্রিমিয়াম রূপ, যা সহজেই সবার দৃষ্টি কাড়বে।   

সীমানার বাইরে গিয়ে যারা সবসময় নিজেদের ছাড়িয়ে যেতে চান, তাদের কাছে সাফল্য মানে শুধু লক্ষ্য পূরণ নয় বরং নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। চমৎকার ডিজাইন ও অনন্য বৈশিষ্ট্যের ভিভো ভি৮০ ফোনটি তাদের আত্মবিশ্বাস ও সফল পথচলার সাথে একদম মিলে যায়। 

শুধু ডিজাইনেই নয়, ছবি তোলার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে ভিভো ভি৮০। এতে থাকবে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং জাইস ৮৫ ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট প্রযুক্তি। যা, ছবি তোলার অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। কাজের বড় কোনো অর্জন হোক কিংবা কাছের মানুষদের সাথে কাটানো বিশেষ মুহূর্ত, জীবনের প্রতিটি সুন্দর স্মৃতি এখন আরও নিখুঁতভাবে ধরে রাখা যাবে।

রাইজ অরেঞ্জের মতো নজরকাড়া রং, প্রিমিয়াম ডিজাইন এবং আকর্ষণীয় ক্যামেরা ফিচার নিয়ে স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক হয়ে আসছে ভিভো ভি৮০। যারা বড় স্বপ্ন দেখেন, প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জীবনের প্রতিটি ধাপে নতুন কিছু অর্জন করতে চান, তাদের পথচলায় নতুন মাত্রা যোগ করতে খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আসছে ভিভো ভি৮০।

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। 

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেইজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। 

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতির…
  • ০৩ নভেম্বর ২০২৬
মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
  • ০৩ নভেম্বর ২০২৬
‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950