ভেরিফাইড ব্যাজ আনছে ফেসবুক—ফ্রি থাকবে ১ মাস, যেভাবে আবেদন

২৫ জুলাই ২০২৬, ০১:১১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১০:৩৪ PM
মেটা

মেটা © টিডিসি সম্পাদিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট, নকল প্রোফাইল এবং নিম্নমানের পোস্টের সংখ্যা বাড়তে থাকায় প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে নতুন একটি ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। ফেসবুকের এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখতে একটি ফেসিয়াল রিকগনিশনভিত্তিক সেলফি যাচাইয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক ঘোষণায় নতুন ফেসবুক ভেরিফায়েড ফ্রি ব্যাজ চালুর কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, নতুন ব্যাজটি প্রোফাইলের পেছনে প্রকৃত ব্যক্তি আছেন কি না তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হবে। যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও দিতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

নতুন এই ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার অ্যাকাউন্টকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর ব্যাজ ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিংসহ প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় দেখা যাবে। তবে এটি আগের ভেরিফায়েড ব্যাজের মতো কোনো সেলিব্রিটি, প্রতিষ্ঠান বা কনটেন্টের অনুমোদন নির্দেশ করবে না। 

নতুন ব্যাজটি শুধু ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হবে। এটি মেটা প্ল্যাটফর্মসের পেইড মেটা ভেরিফায়েড পরিষেবার মতো নয়, নতুন এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

আরও পড়ুন : স্বাধীন বাংলাদেশ পেয়েছে ২২ রাষ্ট্রপতি, ১৭ জনেরই বিদায় মেয়াদ শেষের আগে

মেটা জানায়, বর্তমানে প্রতারকরা জেনারেটিভ এআই ব্যবহার করে বাস্তবসম্মত ছবি, পরিচয় ও কাল্পনিক তথ্যসহ ভুয়া প্রোফাইল তৈরি করছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণ বার্তা পাঠানো সম্ভব হচ্ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহারকারীদের প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি কমানোর একটি উদ্যোগ হিসেবে চালু করা হচ্ছে।

ফেসবুকের সাম্প্রতিক অন্যান্য ঘোষণার মধ্যে রয়েছে নতুন ইমারসিভ ভিডিও অভিজ্ঞতা, যা টিকটকের মতো ফুল-স্ক্রিন ভিডিও ব্যবহারের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রাখছে। মেটা নির্বাচিত কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষা হিসেবে এই ফিচার চালু করবে। ব্যবহারকারীরা চাইলে এই নতুন অভিজ্ঞতা থেকে বের হয়ে আগের ফিডভিত্তিক ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।

মেটার তথ্যঅনুযায়ী, নতুন ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেজ বা প্রোমোটেড অ্যাকাউন্টের জন্য পাওয়া যাবে না। ফিচারটি সোমবার থেকে ধাপে ধাপে চালু হবে। শুরুতে এটি নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাবে এবং পরে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র: এনগ্যাজেট।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9