ইলিয়াস হোসেনের দ্বিতীয় পেজও রিমুভ করল মেটা

২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ PM
সাংবাদিক ইলিয়াস হোসেন

সাংবাদিক ইলিয়াস হোসেন © ফাইল ছবি

‘সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেজই রিমুভ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। দুটি পেজ ফেসবুকে সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেজটি গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করলে সেটিও আজ শনিবার (২০ ডিসেম্বর) রিমুভ করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেজ রিমুভ করল মেটা। 

প্রসঙ্গত, যে কোন ধরনের সহিংসতা উস্কে দেয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর লঙ্ঘন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬