হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে।

জানা গেছে, স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে।

স্থানীয়ভাবে অনুবাদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনো ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

আরও পড়ুন: নতুন অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে

WabetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারের একটি প্রধান সুবিধা হলো, গ্রুপ চ্যাটে যোগাযোগ উন্নত করা যাবে। সাধারণত গ্ৰুপ চ্যাটে প্রায়ই একাধিক ভাষা ব্যবহার করা হয়। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার বদলে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে এবং সেই অনুযায়ী অনুবাদ করবে। ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন এবং ভালো অভিজ্ঞতা পাবেন।

এ ছাড়া ল্যাঙ্গুয়েজ প্যাকগুলোর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছে। স্টোরেজ সেটিংসের মাধ্যমে সেগুলো মুছে ফেলতে পারবেন অথবা পুনরায় ডাউনলোড করার অপশন পাওয়া যাবে।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬