তিন মাস পর যেসব মডেলের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে © সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। সাম্প্রতিক এক আপডেটে হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, আগামী ৫ মে থেকে আইওএসের পুরনো ভার্সনে আর সাপোর্ট দেবে না। ১৫.১ এর আগের আইওএস ভার্সনকে সাপোর্ট করবে না এই মেসেজিং অ্যাপ।

এমনকি টেস্টফ্লাইটে পুরনো বিটা ভার্সনের মাধ্যমে অ্যাক্সেস করার চেষ্টা করলেও এটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।

নানা ধরনের আইওএস ভার্সনকে সাপোর্ট করতে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। একাধিক আইফোন এবং আইওএসের পরিষেবা যাতে ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন, তার জন্য চেষ্টা করে তারা। ফলে প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুমুল বেড়ে গিয়েছে। যদিও প্রযুক্তির উন্নতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়াতে এখন থেকে বেশ কিছু পুরনো আইওএস ভার্সন থেকে নিজেদের সাপোর্ট তুলে নিচ্ছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

আর এই পরিবর্তনের প্রাক্কালে ইতোমধ্যেই এসব ডিভাইসের লেটেস্ট অ্যাপ ভার্সন ইনস্টল করা থেকে বিটা টেস্টারদের ব্লক করেছে হোয়াটসঅ্যাপ। ন্যূনতম আইওএস প্রয়োজনীয়তা বাড়িয়ে হোয়াটসঅ্যাপের লক্ষ্য, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন আইওএস বৈশিষ্ট্য ও প্রযুক্তির সুবিধা নেওয়া।

আইওএসের জন্য হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২৫.১.১০.৭২ ইনস্টল করার আগে যে ব্যবহারকারীরা নিজেদের আইফোন বিটা প্রোগ্রামে নথিভুক্ত করেছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারীদের ডিভাইসটি আইওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ চলছে।

যেসব আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫-এর মতো পুরনো আইফোনকে আইওএস ১৫-এ আপগ্রেড করা যাবে না। ফলে এসব মডেলের আইফোনে ৫ মে থেকে হোয়াসটঅ্যাপ চালানো যাবে না। 

এর ফলে বিটা টেস্টাররা আর পুরনো আইফোন ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমান হোয়াটসঅ্যাপ বিটা রিলিজ মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। যদিও ব্যবহারকারীরা অ্যাপের স্টেবল ভার্সনে স্যুইচ করতে পারেন। যার জেরে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপডেট গ্রহণ করতে পারবেন।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9