ফোন দিয়ে হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
গোপন ক্যামেরা

গোপন ক্যামেরা © সংগৃহীত

অবকাশ যাপনের জন্য বা অফিসিয়াল ট্যুরে অথবা নিজের সঙ্গীকে নিয়ে ঘুরতে গিয়ে অনেকেই হোটেলে অবস্থান করেন। কিন্তু নিরাপত্তার দিক থেকে অনেকেই শঙ্কিত থাকেন, বিশেষ করে গোপন ক্যামেরার সম্ভাবনা নিয়ে। শুধু হোটেল রুমেই নয়, শপিং মলের ট্রায়াল রুম কিংবা ভাড়া করা বাসা-বাড়িতেও গোপন ক্যামেরার ভয় থেকে যায়। এটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য গুরুতর হুমকি হতে পারে। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বোঝা সম্ভব আপনি নিরাপদ কিনা। মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করবেন সে কৌশল উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।

রিফ্লেকশন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।

ইনফ্রারেড সিগন্যাল খুঁজে দেখা: অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে, যা মানুষের চোখে দেখা যায় না। তবে আপনার ফোনের ক্যামেরা এই ইনফ্রারেড লাইট ধরা করতে পারে। তাই, ফোনের ক্যামেরা দিয়ে চারপাশ দেখুন এবং যেকোনো অস্বাভাবিক লাইট প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন।

আরও পড়ুন: জেনে নিন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

ক্যামেরা-ডিটেকশন অ্যাপ: এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।   

ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান: আপনার ফোনের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন কোন নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে কিনা। যদি কোনও অস্বাভাবিক ডিভাইস আপনার নেটওয়ার্কে দেখা যায়, তাহলে সেটা হতে পারে গোপন ক্যামেরা।

এছাড়া, ক্যামেরা ডিটেকশন ডিভাইসও ব্যবহার করতে পারেন যা গোপন ক্যামেরা শনাক্তে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সবশেষে, আপনার নিরাপত্তার জন্য আপনি যদি কিছু সন্দেহ করেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ট্যাগ: টিপস
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬