গুগলে যে ৪ বিষয়ে সার্চ করলেই বিপদে পড়বেন

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
গুগলে কয়েকটি বিষয়ে জানতে সার্চ করলে বিপদে পড়বেন

গুগলে কয়েকটি বিষয়ে জানতে সার্চ করলে বিপদে পড়বেন © সংগৃহীত

ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে জানতে সার্চ ইঞ্জিন গুগলের দ্বারস্থ হন। গুগল অনেক কিছুই জানে। প্রায় সব প্রশ্নের উত্তর গুগলের কাছে থাকে। কিন্তু সব বিষয়ে গুগলের কাছে জানতে চাইতে নেই। কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। কারণ কিছু জিনিস সার্চ করতে গেলে আইনি জটিলতা বয়ে আনতে পারে ব্যবহারকারীদের জন্য।

একটি দেশের সরকার এবং সারা বিশ্বের আইন প্রণয়ন সংস্থাগুলো মানুষের অনলাইন কার্যকলাপের ওপর কড়া নজর রাখে। আসলে মানুষ আইন মেনে চলছেন কি না কিংবা সোসাইটি যাতে নিরাপদ থাকে, তার জন্যই এই নজরদারি। যদিও সব ব্যবহারকারী দায়িত্বশীল হয়েই গুগল ব্যবহার করেন।

কিন্তু কৌতূহলের বশে কোনো কিছু সার্চ করতে গেলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, চারটি বিষয় রয়েছে, যেগুলো এড়িয়ে চলতে হবে। সেসব বিষয় হলো—

বোমা তৈরির টিপস
গুগলে ‘how to make a bomb’-এর মতো কি-ওয়ার্ড সার্চ করা বেশির ভাগ দেশেই গুরুতর অপরাধমূলক কাজ। এটিকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। এ ধরনের কার্যকলাপ দেখলেই তৎপর হয় ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শুরু হয় তদন্ত। জেল পর্যন্ত হতে পারে।

চাইল্ড পর্নোগ্রাফি
প্রতিটি দেশেই চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করা কিংবা অ্যাক্সেস করা বেআইনি। এমনটা করলে মারাত্মক শাস্তির সম্মুখীন হতে হবে। জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে। এ ধরনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো।

হ্যাকিং টুল এবং টিউটোরিয়াল
যদিও এথিক্যাল হ্যাকিং আইনি পেশা। সার্টিফিকেটও মেলে। তবে হ্যাকিংয়ের টুল কিংবা কৌশল খোঁজা কিন্তু অবৈধ। তা অপরাধ হিসেবে গণ্য হয় কিছু কিছু দেশে।

পাইরেটেড মুভি সার্চ
পাইরেটেড ছবি দেখা কিংবা তা ডাউনলোড করাকে সহজ বলেই মনে করা হয়, কিন্তু এটা আইনবিরোধী। এর জেরে বিপুল জরিমানা গুনতে হতে পারে কিংবা কারাদণ্ড পর্যন্ত ভুগতে হতে পারে। নির্মাতাদের অধিকার রক্ষা করার জন্য কঠোর আইন প্রণয়ন করেছে বেশ কিছু দেশ।

ট্যাগ: গুগল
স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার পর স্বজনকে ফোন ফোরকানের,…
  • ০৯ মে ২০২৬
রুয়েটে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন, ক্লাস শুরু রবিবার 
  • ০৯ মে ২০২৬
চার শ’ পেরিয়ে থামল বাংলাদেশের প্রথম ইনিংস
  • ০৯ মে ২০২৬
আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, আবেদন ১৬ মে পর্যন্ত
  • ০৯ মে ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধ…
  • ০৯ মে ২০২৬
তামিমের রেকর্ড ভাঙলেও আক্ষেপেই জন্মদিন উদযাপন মুশফিকের
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9