নিরাপত্তা ঝুঁকি

ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সাবধান থাকার পরামর্শ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজার © সংগৃহীত

বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে লাখ লাখ ক্রোম ব্রাউজার ব্যবহারকারী। তাদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়? জেনে নিন। 

নিজেদের উইন্ডোজ অথবা ম্যাকওএস সিস্টেমে ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তারা বিপদে পড়তে যাচ্ছেন। লাখ লাখ ব্যবহারকারী নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে আছেন।

ভি৮-এ আউট অব বাউন্ডস মেমোরি অ্যাক্স ও ভি৮-এ অবজেক্ট করাপশনের ফলে গুগল ক্রোম একাধিক ঝুঁকির মুখে পড়েছে। আর দূরে বসেও কোনো আক্রমণকারী রিমোট কোড কার্যকর করার জন্য একটি বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজ চালানোর মাধ্যমে এই দুর্বলতাগুলোর অপব্যবহার করতে পারে। কিংবা তারা তাদের নিশানা করা সিস্টেমের ডিনায়াল অব সার্ভিসেস কন্ডিশনও করতে পারে।

আরও পড়ুন: ফোনের খোঁজে মামলা আছে কিনা যাচাই যেভাবে

ক্রোম ব্রাউজারের কিছু প্রধান কম্পোনেন্টে এই সিকিউরিটি ইস্যু থাকে, যা হ্যাকারদের অপব্যবহার করার সুযোগ দিয়ে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই সঙ্গে এর জেরে হ্যাকারদের পক্ষে সেসব সিস্টেম থেকে তথ্য চুরি করা সহজ হয়ে যায়, যেগুলো দুর্বল ক্রোম ভার্সন দিয়ে চালিত হয়।

ক্রোমের ঝুঁকির আওতায় রয়েছে যেসব ভার্সন
ধরা যাক, কেউ উইন্ডোজ, ম্যাকওএস অথবা লিনাক্স কম্পিউটারে ক্রোম ব্যবহার করছেন, তাহলে তাদের একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, ব্রাউজারের নিম্নলিখিত ভার্সনগুলো যেন তাদের সিস্টেমে না চলে—

১. Windows and Mac-এর জন্য 132.0.6834.110/111-এর আগের Chrome ভার্সন।

২. Linux-এর জন্য 132.0.6834.110-এর আগের Chrome ভার্সন।

আরও পড়ুন: আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

এসব ক্রোম ভার্সনের আগের ভার্সন যদি ব্যবহারকারীর সিস্টেমে চলে, তাহলে বিষয়টাকে গুরুত্বসহকারে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে Windows, macOS অথবা Linux মেশিন আপডেট করতে হবে। এর জন্য Chrome-এর থ্রি-ডট মেন্যুতে যেতে হবে। এরপর সেখান থেকে Settings-এ যেতে হবে। এবার Settings থেকে বেছে নিতে হবে About। সেখানে গেলেই পাওয়া যাবে Update Chrome বিকল্প।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেড…
  • ০৯ মে ২০২৬
মাস্টার্সের শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ চার পেলেন রাকসু ভিপি
  • ০৯ মে ২০২৬
কামিল পরীক্ষার ফল প্রকাশ কাল 
  • ০৯ মে ২০২৬
এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি …
  • ০৯ মে ২০২৬
গাজীপুরের সেই লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজন আটক
  • ০৯ মে ২০২৬
বাংলাদেশের বাজে বোলিংয়ের ফায়দা লুটে পাকিস্তানের দাপট
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9