ফোনের খোঁজে মামলা আছে কিনা যাচাই যেভাবে

৩১ জানুয়ারি ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
মোবাইল

মোবাইল © সংগৃহীত

পুরাতন বা ব্যবহৃত ফোন কেনা-বেচা বর্তমানে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ব্যবহৃত ফোন কেনার আগে সেটির কোনো আইনি জটিলতা রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। অনেক সময় চুরি হওয়া বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ফোন পুনরায় বাজারে চলে আসে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

পুরাতন ফোনের খোঁজে মামলা আছে কিনা জানবেন যেভাবে:

প্রথমে ফোনের আইএমইআই নম্বরটি সংগ্রহ করতে হবে। মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য *#০৬# ডায়াল করলে এটি পাওয়া যাবে, অথবা ফোনের বক্স বা পিছনে একটি স্টিকারেও আইএমইআই নম্বর লেখা থাকে। তারপর ব্রাউজার ওপেন করে আইএমইআই.ইনফো (IMEI.info) ওয়েবসাইটে যেতে হবে। সেখানে চেক আইএমইআই (Check (IMEI) লেখা বক্সে আইএমইআই নম্বরটি দিয়ে সাবমিট করলে আপনার ফোনের সব তথ্য দেখতে পাবেন। এরপর স্ক্রল করে লস্ট ডিভাইস চেক (Lost Device Check)  অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল করে চেক লস্ট/ স্টোলেন স্ট্যাটাস (Check lost?/ Stolen Status) অপশনে ক্লিক করলে ফোনের বিস্তারিত চলে আসবে। সেখানে ডিভাইস ইজ ক্লিন (Device is clean) লেখা অপশনে টিক চিহ্ন দেখতে পেলে বুঝবেন আপনার ফোনটি নিয়ে কোনো আইনি জটিলতা নেই।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close