আজ বেশি বেশি টাইপ করার দিন

০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© টিডিসি ফটো

স্কুল-কলেজ আর অফিস-আদালতে সীমিত পরিসরে থাকলেও কাগজ-কলমে লেখার চল এখন খুব নাই। বর্তমানে প্রায় সব কাজেই আমরা টাইপিংয়ের ওপর নির্ভরশীল। গুগলে তথ্য খোঁজা থেকে শুরু করে কারও কুশল জিজ্ঞাসা, ই-মেইল পাঠানো সব কিছুতে আমাদের আঙুল ব্যস্ত থাকে কিবোর্ডে। প্রতিনিয়ত ফোন, আইপ্যাড বা কম্পিউটারে টাইপিং করছি আমরা।

আজ চাইলে এই টাইপ করার হার এবং গতি দুটোই বাড়িয়ে দিতে পারেন। কারণ, ৮ জানুয়ারি বিশ্ব টাইপিং দিবস আজ।

বর্তমানে আমাদের টাইপিংয়ের কাজকে অনেক সহজ করে দিয়েছে স্মার্টফোন। তবে বয়োজ্যেষ্ঠদের অনেকে হয়তো স্মরণ করবেন খুটখাট শব্দের টাইপরাইটারকে। দ্বিতীয় শিল্প বিপ্লবের অংশ এই টাইপরাইটারের আবিষ্কার ১৮৬০ সালের দিকে। সারা বিশ্বে মানুষের যোগাযোগের উপায়কে অনেকটাই বদলে দিয়েছিল এই যন্ত্রটি। তবে কম্পিউটার এবং মোবাইল ফোনের আগমনে বর্তমানে বিলুপ্তিতে জনপ্রিয় টাইপরাইটার।

২০১১ সালে মালয়েশিয়ায় এ দিবসের প্রচলন। সেই বছর দেশটিতে আজকের দিনে একটি স্পিড টাইপিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬