যেভাবে তৈরি করবেন ডালিমের ক্ষীর

০৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ডালিমের ক্ষীর

ডালিমের ক্ষীর © সংগৃহীত

ডালিম খেতে কে না ভালোবাসেন। ডালিমের জুস বিশেষ করে সবাই পছন্দ করেন। স্বাদের পাশাপাশি এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে আপনি চাইলে কিন্তু ডালিমের ক্ষীরও তৈরি করতে পারেন। 

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। মিষ্টিমুখ করতে কিংবা খাবারের শেষ পাতে ডালিমের ক্ষীর রাখলে কিন্তু মন্দ হয় না। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ডালিমের ক্ষীর তৈরির রেসিপি-

উপকরণ
১. ডালিম ৩টি
২. দুধ আধা লিটার
৩. গুঁড়া দুধ আধা কাপ
৪. কনডেন্সড মিল্ক ১/৪ কাপ
৫. দারুচিনি গুঁড়া আধা চা চামচ ও
৬. চেরি ও আলমন্ড প্রয়োজনমতো।

পদ্ধতি
ডালিমের দানা ছাড়িয়ে গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন। এরপর গুঁড়া দুধ অল্প দুধে গুলে নিন। একটি সসপ্যানে দুধ ফুটিয়ে নিন আঁচ কমিয়ে। ক্রমাগত নাড়তে হবে। দুধ অর্ধেক হলে দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে আবারও নাড়তে থাকুন।

এবার কনডেন্সড মিল্ক ও বেদানার পেস্ট মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে দারচিনি গুঁড়া মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। এরপর চেরি, ডালিমের দানা বা আলমন্ড দিয়ে গর্নিস করে পরিবেশন করুন।

ট্যাগ: টিপস
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬