নতুন বছরের শুরুতেই যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম © সংগৃহীত

নতুন বছরের শুরুতেই, অর্থাৎ আগামী মাস থেকেই বেশ কিছু মডেলের অ্যানড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক ও ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোয় কাজ করা বন্ধ করে দেবে।

ফেসবুক, হোয়াটস‍অ‍্যাপ, ইনস্টাগ্রাম। যোগাযোগের মাধ‍্যম হিসেবে বহুল প্রচলিত এসব অ‍্যাপ। সোশ‍্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না অনেকে। কিন্তু নতুন বছর থেকেই দুঃসংবাদ।

১ জানুয়ারি থেকে ২০টিরও বেশি অ্যানড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক ও ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে। ১ জানুয়ারি এসব স্মার্টফোন ব‍্যবহারকারীর ফোনে হোয়াটসঅ‍্যাপে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না।

একই অবস্থা হবে ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। কিন্তু হঠাত্‍ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা? বিপুলসংখ‍্যক ব‍্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে।

মেটার এই মেসেজিং প্ল‍্যাটফর্মগুলো ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে। বেশির ভাগ পুরোনো অ্যানড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এসব স্মার্টফোন ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: বাজার মাতাবে শাওমির যে ফোন

হোয়াটসঅ্যাপ ২০১৩ সালে চালু হওয়া অ্যানড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ শুধু ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেমসহ স্মার্টফোনগুলোতে কাজ করবে।

নতুন প্রযুক্তি আসার পর পুরোনো প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলোতে। না হলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে। 

যেসব স্মার্টফোনে কাজ করবে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম
Samsung: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
Motorola: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
HTC: One X, One X+, Desire 500, Desire 601
LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90
Sony: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V 

ট্যাগ: ফেসবুক
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9