বাজার মাতাবে শাওমির যে ফোন

২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
শাওমি ১৫ আলট্রা

শাওমি ১৫ আলট্রা © সংগৃহীত

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ১৫ আলট্রা নামের নতুন ফোন বাজারে আনছে। এই ফোন বাজারে এল অন্য সব মডেলের ফোনগুলোকে টেক্কা দেবে বলে জানা গেছে।

শিগগিরই চীনের বাজারে শাওমির এই আলট্রা মডেলের ফোন আসবে। এরপর আন্তর্জাতিক বাজারে আসবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হতে পারে।

শাওমি ১৪ আলট্রা গ্লোবাল বাজারে গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করা হয়েছিল। এখন শাওমি ১৫ আলট্রা বাজারে আসার কথা জানা গেল।

শাওমি ১৫ আলট্রা মডেল ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, টুকে কোয়াড কার্ভড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটসহ আসবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনে ২০০ মেগাপিক্সেলের বড় অ্যাপারচার পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ১ ইঞ্চি টাইপের প্রধান ক্যামেরা এফ/১.৬৩ অ্যাপারচারের সঙ্গে থাকতে পারে।

ডিভাইসটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংসহ পানি ও ধুলা প্রতিরোধী হবে। এ ছাড়া ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে ব্যাটারির ক্ষমতা আগের শাওমি ১৪ আলট্রার মতোই থাকতে পারে।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬