শীতের পোশাক পরিষ্কার করবেন যেভাবে

১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
শীতের পোশাক

শীতের পোশাক © সংগৃহীত

ঠান্ডা আবহাওয়ায় সোয়েটার, চাদর, টুপি ইত্যাদি গরম জামাকাপড় না পরে বাইরে বের হওয়াই মুশকিল। নিয়মিত পোশাক ব্যবহার করলে তা পরিষ্কার করাও জরুরি।

একই পোশাক প্রতিদিন ব্যবহার করলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে শীতের কোন পোশাক কীভাবে পরিষ্কার করা উচিত, তা অনেকেরই অজানা।

আর শীতের কাপড় পরিষ্কারের ভুলেও কিন্তু তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই কাপড়ের ধরনভেদে শীতের পোশাক কীভাবে পরিষ্কার করবেন তা জেনে নিন-

কাপড় ঠান্ডা পানিতে ধুতে হবে

শীতের পোশাকগুলো খুব বেশি নরম হয়। তাই কখনো গরম পানিতে এগুলো ভিজিয়ে রাখা বা কাচার সময় গরম পানি ব্যবহার করা উচিত নয়।

তবে পোশাক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। খুব বেশি ময়লা হলে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

ভেজা তোয়ালে ব্যবহার করুন

সোয়েটার বা লেদার জ্যাকেটে যদি কোনো রকম দাগ লেগে যায় তাহলে তা ভেজা তোয়ালে দিয়ে হালকা করে ঘষে তুলে ফেলতে পারেন।

নিয়মিত রোদে দিন

উলের সোয়েটার, ভারি চাদর বা জ্যাকেট প্রতিদিন তো আর ধোয়া সম্ভব নয়। আবার খারাপ আবহাওয়া এসব পোশাক শুকাতেও অনেক সময় লাগে। তাই সময় পেলেই এসব শীতের পোশাক রোদে দিন।

ফলে ঘাম বা ধুলা ময়লা জমে থাকলে তা দূর হয় এমনকি ফাঙ্গাসও জমতে পারে না। রোদ থেকে সরিয়ে নেওয়ার সময় এগুলো ঝেড়ে নিন বা হালকা করে ব্রাশ করে নিতে পারেন।

সাবধানে পরিষ্কার করুন

মেঝেতে ঘষে ঘষে শীতের পোশাক কখনো ধোয়া উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে বা পা দিয়ে চেপে নিলেই এর ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে খেয়াল রাখবেন যাতে পোশাকে সাবান লেগে না থাকে। তাই পানি দিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

ভারি উলের সোয়েটার বা চাদরের ক্ষেত্রে হালকা করে পানি ঝরাতে হ্যাঙ্গারে মেলে দিন। এতে উলের সোয়েটারের শেপ নষ্ট হয় না।

যেভাবে লেদারের জ্যাকেট ধোবেন

লেদারেরে জ্যাকেট ড্রাই ক্লিন করাই সবচেয়ে ভালো। তবে বাড়িতে ধুতে চাইলে সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করুন।

এছাড়া হালকা গরম পানিতে ১-২ চামচ ডিশ ওয়াশার মিশিয়ে তাতে তোয়ালে বা নরম কাপড় ভিজিয়েও লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close