আপনার এলাকার বাতাস কতটা দূষিত, জানাবে গুগল ম্যাপ

২২ নভেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গুগল ম্যাপ

গুগল ম্যাপ © সংগৃহীত

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব নয়। যখন যা কিছু জানতে চান, এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

তবে এখন আপনার শহরের বায়ু কতটা দূষিত, তা জানতে পারবেন গুগল ম্যাপ থেকেই। বাতাসের গুণগত মান কোন এলাকায় কেমন, তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মোবাইল ও ওয়েবসাইট ভার্সনে এই পরিষেবা মিলছে।

গুগল ম্যাপের একিউআই ট্র্যাকারে একিউআইয়ের রেঞ্জ ০ থেকে ৫০০ পর্যন্ত রয়েছে। এই রেঞ্জ ৬ ভাগে বিভক্ত। প্রতিটি রেঞ্জের জন্য ভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে। যেখানে বাতাসের গুণমান সবথেকে ভালো, সেই জায়গার রং সবুজ। যেখানে বাতাসের হাল সবচেয়ে খারাপ, সেই এলাকা গাঢ় লাল রং দিয়ে বোঝানো হয়েছে গুগল ম্যাপে।

যেভাবে ফিচারটি ব্যবহার করবেন

* গুগল ম্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করুন আপনার ডিভাইসে।

* যে এলাকার বাতাসের গুণমান দেখতে চাইছেন, গুগল ম্যাপে সেই এলাকা সার্চ করুন।

* সেই এলাকা ম্যাপে লোড হলে ম্যাপের ডান দিকের কোণে থাকা ‘লেয়ার’ আইকনে যান।

* লেয়ারের মধ্যেই আপনি ‘এয়ার কোয়ালিটি’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নির্বাচিত এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখতে পাবেন।

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬