কম আলোতেও ভিডিও হবে ঝকঝকে

২৯ অক্টোবর ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১

স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ © সংগৃহীত

গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারণের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

বর্তমানে বাজারে থাকা পিক্সেল ফোনে ‘লো লাইট’ ফিচার রয়েছে। ফিচারটি এআইয়ের মাধ্যমে ভিডিওর এক্সপোজার ঠিক করে এবং অতিরিক্ত কাঁপাকাঁপি কমিয়ে দেয়। পিক্সেল ৮ প্রো-তে এসব ফিচার ভালোই কাজ করে। আর ভিডিওকে উজ্জ্বল করতে পিক্সেল ৯-এ অন ডিভাইস ও ক্লাউড ভিত্তিক প্রসেসিং ব্যবহার করে গুগল।

ফাঁস হওয়া তথ্যমতে, পিক্সেল ১১-এ ‘আলট্রা লো লাইট ভিডিও’ ফিচার থাকতে পারে। এটি টেনসর চিপের মাধ্যমে সম্ভব হবে। এ ছাড়া আগামী বছর থেকে
স্যামসাংয়ের এক্সিনস চিপের পরিবর্তে পিক্সেল ফোনে কাস্টম প্রসেসর চালু করতে পারে গুগল।

আরও পড়ুন: শাওমি একবার চার্জ করলে ভিডিও দেখা যায় প্রায় ২৩ ঘণ্টা

পিক্সেল ১০ ফোনে টেনসর জি৫ চিপসেটের আপগ্রেটেড সংস্করণ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি ফটো অ্যাপের এআইভিত্তিক ভিডিও এডিটের ফিচার ‘ভিডিও জেনারেটিভ এমএল’-কে সমর্থন দেবে। এআইয়ের মাধ্যমে কোনো ড্রয়িং বা হাতে আঁকা চিত্রকে ছবিতে রূপান্তরের জন্য পিক্সেল ১০ ফোনে ‘স্কেচ টু ইমেজ’ ফিচার যুক্ত করা হতে পারে। ফিচারটি স্যামসাংয়ের ইমেজ জেনারেটিং টুলের মতো।

এ ছাড়া ফোনগুলোতে ‘স্পিক টুটুইক’ ও ‘ম্যাজিক মিরর’-এর মতো এআই টুলও যুক্ত করা হতে পারে।

পিক্সেল ১০-এ টেনসর জি৫ চিপসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের মাধ্যমেই আরও উন্নত মানের ছবি তৈরি করতে পারবে।

ফাঁস হওয়া তথ্য থেকে আরও জানা যায়, প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারবে পিক্সেল ১০। বর্তমানে পিক্সেল ৯ ফোরে প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ৪কে এইচডিআর ভিডিও ধারণ করতে পারে।’

আগামী বছরের মাঝামাঝি সময়ে পিক্সেল ১০ ও ২০২৬ সালে পিক্সেল ১১ সিরিজ বাজারে আসতে পারে। তাই এই দীর্ঘ সময়ে মধ্যে ফোনগুলোর চূড়ান্ত সংস্করণে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে গুগল।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9