‘জেন-জি’দের নজর কাড়তে যেসব পরিবর্তন আনছে ফেসবুক

০৬ অক্টোবর ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
তরুণ প্রজন্মের কাছে ফেসবুক হবে আরও আকর্ষণীয়

তরুণ প্রজন্মের কাছে ফেসবুক হবে আরও আকর্ষণীয় © সংগৃহীত

তরুণ প্রজন্মের কাছে ফেসবুককে আরও আকর্ষণীয় করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এ উদ্যোগের আওতায় জেন-জি বা জেনারেশন জেড প্রজন্ম নামে পরিচিত ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর জন্ম নেওয়া ব্যবহারকারীদের জন্য ফেসবুকের ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে ইউআই পরিবর্তনের বিষয়ে মেটা জানিয়েছে, তরুণরা ফেসবুকের নির্দিষ্ট কিছু সুবিধা যেমন ফেসবুক গ্রুপ ও মার্কেটপ্লেস বেশি ব্যবহার করেন। ফলে নতুন নকশায় এসব সুবিধা প্রাধান্য পাবে। ফেসবুকের নতুন নকশায় যেসব পরিবর্তন আসবে, সেগুলো দেখে নেওয়া যাক।

লোকাল ট্যাব
ফেসবুকে লোকাল নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হবে। এটি ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা হোম ও ভিডিও ট্যাবের পাশে দেখা যাবে। লোকাল ট্যাবটিতে ট্যাপ করে সহজেই মার্কেটপ্লেস, গ্রুপ ও ইভেন্টের সব তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ট্যাবটি প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি শহরে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।

লোকাল ট্যাবে সোয়াইপেবল বিভাগ
লোকাল ট্যাবে ফেসবুক ফিডে একটি সোয়াইপেবল বিভাগ যুক্ত করা হবে। বিভাগটিতে সোয়াইপ করে স্থানীয় বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেটপ্লেসের তথ্য ও পোস্ট দেখা যাবে।

এক্সপ্লোর
ফেসবুকে এক্সপ্লোর নামে একটি বিভাগ যুক্ত করা হবে। ইনস্টাগ্রাম ও টিকটকের নকশার আদলে তৈরি বিভাগটিতে ‘ফর ইউ’ ও ‘নিয়ারবাই’ নামের দুটি অপশন থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ফর ইউ অপশনে সুপারিশ করা এবং নিয়ারবাই অপশনে অন্যান্য কনটেন্ট বা আধেয় দেখতে পারবেন।

হালনাগাদ ভিডিও ট্যাব
ভিডিও ট্যাবও হালনাগাদ করা হবে ফেসবুকে। নতুন ভিডিও ট্যাবটিতে ক্লিক করে বর্তমানের মতো পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার ব্যবহারের পাশাপাশি নতুন ভিডিও খুঁজে পাওয়া যাবে।

ফেসবুক গ্রুপ ও ইভেন্ট হালনাগাদ
ফেসবুক ইভেন্টে হালনাগাদের ফলে ব্যবহারকারীরা তার আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসন্ন বিভিন্ন ইভেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। শুধু তা-ই নয়, ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরও আমন্ত্রণ জানানো যাবে।

এ ছাড়া ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে ‘গ্রুপ এআই’ চ্যাটবট। চ্যাটবটটি কাজে লাগিয়ে নির্দিষ্ট গ্রুপের সদস্যরা সহজেই নিজেদের গ্রুপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close