ফ্রিজে কতদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করা নিরাপদ

২৭ জুন ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
ফ্রিজে মাংস রাখা হচ্ছে

ফ্রিজে মাংস রাখা হচ্ছে © ফাইল ফটো

কোরবানি ঈদে নিশ্চয়ই কমবেশি সবাই গরু বা খাসির মাংস ফ্রিজে সংরক্ষণ করবেন।  কাঁচা কিংবা রান্না করা মাংস যাই হোক না কেন, নির্দিষ্ট সময়ের পর সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় মাংসের পুষ্টিগুণ। তাই ফ্রিজে মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে তা আমরা অনেকেই জানি না। 

কোন মাংস ঠিক কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তা জেনে রাখা উচিত সবার। তাহলে এর থেকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পারবেন-

গরু/খাসির মাংস 

গরু কিংবা খাসির কাঁচা মাংস ফ্রিজে রাখলে চার থেকে ছয় মাসের মধ্যে খেয়ে  ফেলুন। কারণ চার-ছয় মাস পর মাংসের পুষ্টিগুণ, গুণগতমান কমতে থাকে। তবে ফ্রিজের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইটে থাকলে মাংস প্রায় এক বছর পর্যন্ত রাখা যাবে।

মুরগির মাংস

কাঁচা মুরগির মাংস ফ্রিজের নরমালে ১-২ দিন রাখা যায়, তাও আবার ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি তাপমাত্রায়। আর ডিপ ফ্রিজে এটি শূন্য ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি ঠান্ডা তাপমাত্রায় এক বছরেরও বেশি সময় ধরে রাখা যেতে পারে।

ফ্রিজে রাখার আগে যা করবেন

ফ্রিজের বাক্সে রাখার আগে প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা উচিত। চর্বিসহ মাংসগুলো আলাদা রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে, ধোয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিন। না হলে অনেক দিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে।

শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বছর পর ফিরেই ইউনাইটেডকে হারাল হাল সিটি
  • ২৩ আগস্ট ২০২৬
পিক্সেল ১১ সিরিজে থাকছে যেসব চমক
  • ২৩ আগস্ট ২০২৬
আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
  • ২৩ আগস্ট ২০২৬
স্ত্রীর আর্তনাদ লুকাতে ছাড়া হয় উচ্চশব্দের গান—শরীরে গরম কাস…
  • ২৩ আগস্ট ২০২৬