খালি পেটে পেঁপে খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

১৮ জুন ২০২৩, ০১:৪৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে

জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে © সংগৃহীত

জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি হল পেঁপে। পুষ্টিগুণের কারণেই সবাই এই ফলটি পছন্দ করেন। প্রায় সারা বছরই বাজারে পাকা-পেঁপে পাওয়া যায়। গরমের মরশুমে বাজারে সহজে দেখা মিলছে পাকা পেঁপের। পাকা পেঁপের মধ্যে ভিটামিন এ, বি, সি এবং ই রয়েছে। আর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে খালি পেটে পেঁপে খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

খালি পেটে জল এবং ভরা পেটে ফল খাওয়ার নিদান বহু পুরনো। তা সত্ত্বেও বিশেষ কোনও ক্ষেত্রে উপকার হবে ভেবে অনেকেই খালি পেটে ফল খেয়ে থাকেন। ফলের মধ্যে থাকা নানা রকম অ্যাসিড অন্যান্য যৌগগুলি শরীরের যথেষ্ট ক্ষতি করে। পুষ্টিবিদেরা বলছেন, খালি পেটে পাকা পেঁপে খাওয়া কোনও পরিস্থিতিতেই ভাল নয়।

কারণ, পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ এবং ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলি পরিপাকে সহায়ক। খালি পেটে পেঁপে খেলে তা নানা ধরনের জটিলতা সৃষ্টি করে।

* ক্যারোটেনেমিয়া
অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে রক্তে বিটা-ক্যারোটিনের মাত্রা বেড়ে যেতে পারে। যার ফলে ত্বকের রঙে পরিবর্তন আসতে পারে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় ‘ক্যারোটেনেমিয়া’।

* পেটের সমস্যা
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ করে পেঁপে। তবে বেশি পরিমাণে পেঁপে খেলে কিন্তু ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে।

আরও পড়ুন: ডিম সেদ্ধ না পোচ, কোনটিতে বেশী উপকার

* কিডনিতে পাথর
পেঁপেতে ভিটামিন সি-র পরিমাণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তবে তা-ও খেতে হবে পরিমিত পরিমাণে। না হলে অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে।

সূত্র: আনন্দবাজার

ট্যাগ: টিপস
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬