একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, ভর্তি হবেন কোনটিতে

০৪ জুন ২০২৩, ০৯:৫৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেলসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ চলছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। কয়েকটির সামনে হবে। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে চলছে ভর্তির প্রস্তুতি।

বাকি পরীক্ষাগুলোর জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন। যেন দম ফেলার সময় নেই তাদের। তবে তাঁদের গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। অনেকে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান। এর মধ্যে ভর্তি হতে কোন বিশ্ববিদ্যালয় বেছে নেবেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ।

এখন এই সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। চলতি ভর্তি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি। যেকোনো শিক্ষার্থীর জীবনে উচ্চশিক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। সে ধাপের শুরু এটি। এর মাধ্যমেই তিনি কর্মজীবনে কি করবেন বা কতটুকু সফল হবেন তা অনেকাংশে নির্ভর করে। সেক্ষেত্রে নিজের জন্য সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই করাটা গুরুত্বপূর্ণ।

তা ছাড়া সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই না করে যত্রতত্র ভর্তি হলে বাড়তি টাকাও নষ্ট হতে পারে। একটিতে ভর্তি হওয়ার পর অন্যটির বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে বাড়তি খরচ হবে। ভর্তি বাতিলসহ নানা ধরনের ঝক্কিও আছে।

বিশ্ববিদ্যালয় বাছাই করার ক্ষেত্রে কিছু বিষয়ে চিন্তাভাবনা করতে হয়। ভর্তি ইচ্ছুক কী বিষয়ে পড়তে চান বা কোন অনুষদের বিষয়ে ভর্তি হতে চান। দেখা যায় যে, একেক ধরনের বিষয়ে একেক বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সামগ্রিকভাবে সব বিষয়ে পড়াশোনার মান ভালো। এসব দিক বিবেচনা করে নিজের জন্য সবচেয়ে সহায়ক বিষয় ও বিশ্ববিদ্যালয় বেছে নিতে হবে।

অনেকে ভর্তির ক্ষেত্রে নিজের এলাকা প্রাধান্য দেন। কেউবা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি হতে চান। অনেকে ভর্তির পরের আর্থিক বিষয়গুলোও চিন্তা করেন। কারণ কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে। সেক্ষেত্রে বাইরে বেশি খরচে থাকতে হয়, যেটি অনেকের সামর্থের মধ্যে থাকে না। এ বিষয়েও চিন্তাভাবনা করে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সবকিছু বিবেচনা করেই নিজের জন্য সেরা বিশ্ববিদ্যালয়টি বাছাই করতে হবে নবীন শিক্ষার্থীদের। মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষায় শুধু একটি বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকা রাখা চলবে না। কারণ যোগ্য শিক্ষার্থীর সংখ্যা অনেক। ভালো ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। একাধিক বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় রেখে যেকোনো একটি ভর্তি হয়েই সফল হওয়া সম্ভব।

তবে মূল কথা হলো বিশ্ববিদ্যালয় বাছাই করাটা গুরুত্বপূর্ণ হলেও জটিল কিছু নয়। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে নিজের জন্য সেরাটাই সবদিক খেয়াল রাখে বাছাই করতে হবে। যে বিশ্ববিদ্যালয়েই ভর্তি হন না কেন, যদি ভালো পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল করা যায়, তাহলে কর্মজীবনে সাফল্য লাভ কঠিন কিছু নয়। লক্ষ্য ঠিক থাকলে পথে কোনোকিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

লেখক: গণমাধ্যমকর্মী ও সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence