মেসের দরজা ভেঙে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৭ এপ্রিল ২০২২, ০৯:১৪ AM
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট © ফাইল ছবি

মেসের দরজা ভেঙে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের মিরকাদিমে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম নয়েল (২৩)। তিনি ইনস্টিটিউটে কম্পিউটার বিভাগে পড়তেন।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, ওই শিক্ষার্থী মেসে থাকতেন। মেসের লোকজন সারাদিন তার রুম বন্ধ দেখতে পান। ইফতারের পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

ঢাবির ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং কোচ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি মৃত্যুর পর একটি সংখ্যা বাড়ে না, একটি পরিবার ভেঙে যায়
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বিষয়ে তদবির ‘অসদাচরণ’ গণ্য হবে, কঠোর নির্দেশন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬