বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

০২ এপ্রিল ২০২২, ১০:৩০ PM
বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ © ফাইল ছবি

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে। অফিস সহকারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তিন দিন আগের এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন জানিয়েছেন, ইতিমধ্যে অভিযুক্তদের বহিষ্কারের সুপারিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রত্যয়নপত্র নেওয়া নিয়ে অফিস সহকারী মো. শহিদুল ইসলামকে মারধর করে কয়েকজন বখাটে শিক্ষার্থী। তাদের শনাক্ত করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।

আরও পড়ুন: অস্থির বরিশাল পলিটেকনিক, নেপথ্যে ছাত্রলীগের আধিপত্য বিস্তার

অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, গত ৩০ মার্চ অফিসে কাজ করার সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। তাকে জানানো হয়, অধ্যক্ষ ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত প্রত্যয়নপত্র দিতে বলেছেন।

এরপরেও না দিলে কিছুক্ষণ পর শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ ৭/৮জন এসে তাকে মারধর করে। এ ঘটনায় নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরো কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শহিদুল।

এর আগে গত (৩০ মার্চ) বুধবার অফিস সহকারী শহিদুলকে মারধর করে অভিযুক্তরা। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950