মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের ক্লাসও চলবে ২০ রমজান পর্যন্ত

২৯ মার্চ ২০২২, ০৫:৩৬ PM
মাদ্রাসা-কারিগরি শিক্ষা বোর্ড

মাদ্রাসা-কারিগরি শিক্ষা বোর্ড © টিডিসি ফটো

আসন্ন পবিত্র রমজান মাসেও চলবে সরকারি বেসরকারি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্লাস । আগামী ২৬ এপ্রিল অথাৎ ২০তম রমজান পর্যন্ত সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৯ মার্চ ) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ৪০তম বিসিএসের ফল হতে পারে চলতি সপ্তাহে

ইতোমধ্যে পবিত্র রমজান মাসের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে সূচি অনুসারে ৩ এপ্রিল থেকে রমজান শুরুর কথা আছে। সে হিসেবে ২৬ এপ্রিল হবে ২৪ রমজান।

পবিত্র রমজান উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিলো। গতকাল সোমবার মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এদিকে প্রাথমিকের সব ক্লাস ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত ছুটি থাকবে। এরপর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে। 

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence