কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আলী আকবর খান

১৮ অক্টোবর ২০২১, ১০:৩১ AM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

কারিগরি শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী আকবর খান। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রাইমা আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলী আকবর খানকে আগামী তিন বছরের জন্য প্রেষণে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রসঙ্গত, গত ৩ জুলাই কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোরদ হোসেন মোল্লা অবসরে যান। তখন থেকে  বোর্ডের সচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান বোর্ড চেয়ারম্যানের রুটিন দায়িত্বে ছিলেন। 

রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সহকারী ভেটেরিনারি পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬