ময়মনসিংহে পলিটেকনিক ছাত্র চার দিন ধরে নিখোঁজ

০৩ জুন ২০২১, ০৫:৪৬ PM
শাহিনুর আলম ইকবাল

শাহিনুর আলম ইকবাল © ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শাহিনুর আলম ইকবাল (১৯) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের নিখোঁজ এক ছাত্রের সন্ধান মেলেনি গত চারদিনেও। ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়া বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে বাড়ির পাশের সাজ্জাদের দোকানে চা পানের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গত মঙ্গলবার (১ জুন) তারাকান্দা থানায় জিডি করা হয়।

নিখোঁজ শাহিনুর আলম ইকবাল পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ রোমডো পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, ‘ইকবালের নিখোঁজ হওয়া বিষয়ে একটি জিডি আমরা পেয়েছি। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।’

রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সহকারী ভেটেরিনারি পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬