কারিগরি শিক্ষকদের মার্চের বেতন ছাড়

০৮ এপ্রিল ২০২১, ০৬:৩০ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২১) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। আজ বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভােকেশনাল), মাদ্রাসা (ভােকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের মার্চ/২০২১ মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমােট ১২(বার)টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সােনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ০৭/০৪/২০২১ তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে মার্চ/২০২১ মাসের বেতন ভাতা আগামী ১৩/০৪/২০২১ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন। শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হবে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

ট্যাগ: কারিগরি
রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় ৩ দফা দাবিতে বাকৃবিতে মানবব…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সহকারী ভেটেরিনারি পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬