সুইডেন পলিটেকনিকে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

১৭ মার্চ ২০২১, ০৯:৫৩ AM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাত ১২.০১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিএসপিআই রোভার স্কাউটের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার কেক কেটে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের মাঝে কেক বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী সহ বিএসপিআই রোভার স্কাউটের সদস্যগণ।

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬