কারিগরি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে : শিক্ষা উপমন্ত্রী

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির  রাষ্ট্রদূত এনরিকো নুজিয়াতা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুজিয়াতা © টিডিসি ফটো

দেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ল্যাবরেটরি স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালির ‘টেক্সটাইল যন্ত্রাংশ উৎপাদক সংঘ’।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুজিয়াতা এই আগ্রহের কথা জানান।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করে কারিগরির শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, অটোমোবাইলস, ফুড প্রসেসিংসহ অন্যান্য কারিগরি খাতে দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমে সরকার স্থানীয় উদ্যোগের পাশাপাশি বিদেশি সহায়তাকে কাজে লাগাতে সকল ধরনের সহায়তা করবে।

মহিবুল হাসান চৌধুরী দেশের কারিগরি খাতের শিক্ষার্থীদের বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য এ ধরনের আরও ল্যাব স্থাপনের আহ্বান জানান।

রাষ্ট্রদূত এনরিকো নুজিয়াতা জানান, ল্যাবরেটরিতে ইতালির প্রযুক্তিনির্ভর টেক্সটাইল যন্ত্রপাতি স্থাপন করা হবে। যার ফলে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের উৎপাদন বিষয়ে দক্ষ জনবল সৃষ্টির সুযোগ পাবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাসেম।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950