কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ সংসদীয় কমিটির

২৫ আগস্ট ২০২০, ০৭:২৭ PM

© প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সভাপতির অনুপস্থিতিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিন বৈঠকে অংশ নেন।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বিলগুলো আরও পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার গড়িম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬