কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণেও কাঠ-বাঁশ!

২০ নভেম্বর ২০১৯, ০৯:০১ AM

দেশের ৪০টি উপজেলায় নির্মানাধীন ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ২০টির বেশি কেন্দ্রের ভবন নির্মাণে স্টিলের পরিবর্তে বাঁশ ও কাঠের সাটারিং ব্যবহার করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

আইএমইডির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অধিকাংশ প্রকল্প এলাকায় নির্মাণের চুক্তি না মেনে স্টিলের পরিবর্তে বাঁশ ও কাঠের সাটারিং (কংক্রিটের ঢালাইয়ে ব্যবহৃত অস্থায়ী কাঠামো) ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে গণপূর্ত অধিদফতর চুক্তি অনুযায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ফিরোজ হাসান (পেকু সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান) সুনির্দিষ্টভাবে বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়, এটা ঠিক নয়। কারণ সাটারিংয়ে স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করবেন কেমনে? তবে আমরা আইএমইডির সুপারিশের ব্যত্যয় করি না। সুপারিশ করে থাকলে আমরা অবশ্যই সুপারিশ অনুযায়ী কাজ করব।’

 

 

লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১১ আগস্ট ২০২৬
মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬