কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে অধিদপ্তর 

২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ PM
 কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রায় প্রস্তুত। সফটওয়্যারটি চূড়ান্ত অনুমোদনের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মতামত চাওয়া হয়েছে। তবে সেখান থেকে কোনো মতামত না আসায় সফটওয়্যারের কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

বুধবার (২৯ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌ. মো. মাকসুদুর রহমান।

তিনি বলেন, কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে আমরা একটি সফটওয়্যার বানিয়েছি। এই সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কি না কিংবা কোনো বিষয় সংযোজন-বিয়োজন করতে হবে কি না সে বিষয়ে মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। মতামত পেলে আমরা দ্রুত সব চূড়ান্ত করতে পারবো।

মাদ্রাসার বদলি নীতিমালা প্রস্তুত, কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা কবে নাগাদ প্রকাশ হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রকৌ. মো. মাকসুদুর রহমান আরও বলেন, নীতিমালাও তৈরির কাজ শেষ। বিষয়টি আমাদের মহাপরিচালক দেখভাল করছেন। সফটওয়্যার অনুমোদন হলে নীতিমালাও দ্রুত প্রকাশ করা হবে।

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন এমপিওভুক্ত শিক্ষকরা। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা প্রকাশ না হওয়ার কারণে এ কার্যক্রম এখনো আলোর মুখ দেখেনি। 

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬