সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল কারিগরি বোর্ড

০২ জুন ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করতে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আজ সোমবার (২ জুন) বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ভর্তি পরীক্ষা আগামী জুলাইয়ে সফলভাবে আয়োজনের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্নের কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন: ১৫০ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে, বরাদ্দ ২,১৫৪ কোটি টাকা

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। সাধারণত ফল প্রকাশের দুয়েক সপ্তাহের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে বোর্ড। বর্তমানে বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ভর্তি পরীক্ষা জুলাই মাসেই নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পূর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে ২০১৬ সালে তৎকালীন সরকার ওই ভর্তি পরীক্ষা বাতিল করে জিপিএ অনুযায়ী ভর্তির নিয়ম চালু করেছিল। এবার সেই নিয়ম বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9