ডিপ্লোমা নার্সিং কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ এপ্রিল ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM
নার্সিং শিক্ষার্থীর বিক্ষোভ

নার্সিং শিক্ষার্থীর বিক্ষোভ © টিডিসি

রাজশাহীতে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষার্থীরা ডিপ্লোমা-ইন-নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।  বুধবার (৩০এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী রেলগেট এলাকায় জড়ো হয়ে মিছিল শুরু করেন তারা। 

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ‘ডিপ্লোমা চাই,  ডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না’,  ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। 

শিক্ষার্থীদের দাবি, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে।

তারা আরও জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, একই মেয়াদের কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রির স্বীকৃতি পাবেন না? আমরা পেশাগত মর্যাদা ও সমতা চাই।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9