আজ থেকে ফের আন্দোলনে নামছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ফটো

ছয় দফা দাবিতে আজ শুক্রবার (২৫ এপ্রিল) থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তারা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন।

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) তাদের চলমান আন্দোলন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তারা। 

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে। এছাড়াও ক্লাস কার্যক্রম বন্ধ, ফরম পূরণ বর্জনসহ আগামীকাল থেকে আগের মতোই আন্দোলনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। 

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close