কাল থেকে ফের আন্দোলনে নামছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

ছয় দফা দাবিতে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তারা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন।

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) তাদের চলমান আন্দোলন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তারা। 

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে। এছাড়াও ক্লাস কার্যক্রম বন্ধ, ফরম পূরণ বর্জনসহ আগামীকাল থেকে আগের মতোই আন্দোলনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। 

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9