২০ মিনিট আগে কেন্দ্রে যাবে ভোকেশনাল পরীক্ষার প্রশ্নপত্র

২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM

© টিডিসি সম্পাদিত

২০২৫ সালের কারিগরি এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষার নির্ধারিত দিন প্রশ্নপত্র অনলাইনের মাধ্যমে কেন্দ্রগুলোতে পাঠানো হবে পরীক্ষার মাত্র ২০ মিনিট আগে। এই ডিজিটাল পদ্ধতি কার্যকর হলে প্রশ্নপত্র ফাঁসের দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরেই অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ ছিল, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রকৃত মেধাবীরা উপযুক্ত মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয়, শর্টকাট পথে সফল হওয়ার মানসিকতা ও পাঠে অনাগ্রহ বাড়ছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই দুর্নীতিগ্রস্ত চক্রের পথ রুদ্ধ হবে বলে মনে করা হচ্ছে।

শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, প্রশ্নফাঁসের গুজব আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পরীক্ষার দিন কী হবে, কী আসবে—এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেলে আমরা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে পারব। তাদের বিশ্বাস, প্রকৃত মেধা এবার সত্যিকার অর্থেই মূল্যায়িত হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, ভোকেশনাল নবম শ্রেণির প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানোর ব্যাপারে একটি নিরাপদ ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ করেছি। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ২০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে প্রশ্ন পাঠানো হবে। এই পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই থাকবে না। পলিটেকনিকে আগে থেকেই এ পদ্ধতি রয়েছে। এবার আমরা ভোকেশনাল নবম শেণির প্রশ্নপত্রও অনলাইনে পাঠানো নিয়ে ভাবছি। 

ট্যাগ: কারিগরি
জাল সনদে চাকরি, এক উপজেলার ৬০ শিক্ষকের চাকরি গেল
  • ২৫ মে ২০২৬
ফ্রোজেন মাছ-মাংস দ্রুত ডিফ্রস্ট করবেন কীভাবে, জেনে নিন নিরা…
  • ২৫ মে ২০২৬
ঋণ করে কোরবানি দেওয়া নিয়ে ধর্মীয় বিধানে কী বলা আছে?
  • ২৫ মে ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে চাকরি, আবেদন শেষ ৫ জুন
  • ২৫ মে ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে দল ঘোষণা করবে স্পেন, সতর্ক থাকতে বললেন কোচ
  • ২৫ মে ২০২৬
ড্যাফোডিলে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ শাখার কমিটি গঠন, নেতৃত্ব…
  • ২৫ মে ২০২৬