আল্টিমেটাম দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

৬ দফা দাবিতে আন্দোলন স্থগিত করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের চলমান ৬ দফা দাবির প্রেক্ষিতে, দেশের বিডিও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ আন্দোলনের যৌক্তিকতা বিকেনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন), যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১), আইডিইবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক (ডিটিই), প্রদর পরিচালক। ইঞ্জিনিয়ারিং কলেজ) এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একইসাথে, শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। 

তারা আরো বলেন, এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পষ্টভাবে জানানো হলো যে, যদি উল্লিখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। 

আমরা আশা করি, সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে। 

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×