ইএফটিতে বেতন-ভাতা নিয়ে যা জানাল কারিগরি শিক্ষা অধিদপ্তর

২২ এপ্রিল ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ PM

© টিডিসি সম্পাদিত

চলতি বছরের জুন মাস থেকেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষকদের বেতন ও ভাতা প্রদান করা হবে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে। আধুনিক ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের আওতায় আসছেন দেশের হাজারো শিক্ষক।

ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে ১১টি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের। পাইলট প্রকল্প হিসেবে এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল এমপিওভুক্ত শিক্ষককে এই ব্যবস্থার আওতায় আনার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (এমপিও) খোরশেদ আলম জানিয়েছেন, “আমরা পাইলটিংয়ে আশানুরূপ সফলতা পেয়েছি। এখন জুন মাস থেকে সকল শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাটা সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর একটি কর্মশালার মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। ওই কর্মশালাতেই পাইলট প্রকল্পের জন্য ১১টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়। ইএফটির মাধ্যমে বেতন প্রদানের ফলে সময়মতো বেতন প্রাপ্তি, স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত লেনদেন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
  • ২৪ মার্চ ২০২৬
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে:…
  • ২৪ মার্চ ২০২৬
১/১১-এর অন্যতম কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্…
  • ২৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence