জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা

২২ এপ্রিল ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

৬ দফা দাবিতে সারাদেশে আন্দোলন করে আসছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ( ২২ এপ্রিল) রাত ৮টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, সম্মেলনে চলমান আন্দোলনের প্রেক্ষাপট, দাবি বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িক স্থগিতের কথা জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ০৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এতে জনদূর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর ছাত্র প্রতিনিধিগণ ২১ এপ্রিল সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সাথে এ বিভাগের সম্মেলন কক্ষে সাক্ষাত করেন।

শিক্ষামন্ত্রণালয় জানান, এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র প্রতিনিধিদের ০৬ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান। 

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে এ বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ০৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি স্বপ্ন, মধ্য ও দীর্ঘ মেয়াদী দাবীগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। উক্ত সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিবৃতিতে সবশেষে উল্লেখ করা হয়, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে ০৬ দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ছাত্রদের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করে ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে মর্মে ঘোষণা করেছে। আন্দোলনরত ছাত্রদের কর্মসূচী প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ডিগ্রির স্বীকৃতি, নিয়োগে বৈষম্য দূরীকরণ এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলো।

'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, বাড়ছে দুর্ঘটনার আ…
  • ২৪ মার্চ ২০২৬
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence