শিক্ষা মন্ত্রণালয়

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার আশ্বাস

২২ এপ্রিল ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে বলে জানান শিক্ষামন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ ০৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এতে জনদূর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর ছাত্র প্রতিনিধিগণ ২১ এপ্রিল ২০২৫ তারিখে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সাথে এ বিভাগের সম্মেলন কক্ষে সাক্ষাত করেন।

শিক্ষামন্ত্রণালয় জানান, এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র প্রতিনিধিদের ০৬ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান। 

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে এ বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ০৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি স্বপ্ন, মধ্য ও দীর্ঘ মেয়াদী দাবীগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। উক্ত সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিবৃতিতে সবশেষে উল্লেখ করা হয়, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে ০৬ দফা বাস্তবায়নের দাবীতে আন্দোলনরত ছাত্রদের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করে ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে মর্মে ঘোষণা করেছে। আন্দোলনরত ছাত্রদের কর্মসূচী প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করা যায়।

এরআগে, ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইডিইবি আহ্বায়ক প্রকৌ. মো. কবীর হোসেনের সভাপতিত্বে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আইডিইবি ভবনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে চলমান আন্দোলনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9