দাবি মানতে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২০ এপ্রিল ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা © সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

আজ জ রবিবার (২০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’
 
এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দেব। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমরা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমারা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’

আরও পড়ুন: প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যার ঘটনার সূত্রপাত যেভাবে

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
 
মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ এলাকা।

গত ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় দফা দাবিতে ঢাকার সাতরাস্তা সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে সচিবালয়ে বৈঠক হলেও শিক্ষার্থীরা তাতে অসন্তোষ প্রকাশ করেন। এরপর ১৮ এপ্রিল বিকালে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেন তারা।

আরও পড়ুন: শিক্ষক-সংকটে ধুঁকছে সরকারি বাঙলা কলেজ, শুধু আশ্বাসে শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬