কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা © সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা এই পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আন্দোলনরতদের পক্ষ থেকে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এই ঘোষণা দেন।

এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার পাশাপাশি সারাদেশের বিভিন্ন জেলাতেও পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি সমাধানে আলোচনা চলছে এবং শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% প্রমোশন কোটা বাতিল।
২. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা।
৩. সব কারিগরি পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ।
৪. প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন।
৫. মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালু এবং ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ নিশ্চিত করা।
৬. বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9