হবিগঞ্জের ৭টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৩০ AM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, সারা দেশের ন্যায় ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জের ৭টি  উপজেলার নাম রয়েছে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫’শ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান। 

তিনি বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রাও অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এ প্রকল্পটি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আর যে দেশে দক্ষ জনশক্তি আছে, সে দেশে উন্নয়নের বিপ্লব হয়েছে।’

মহাপরিচালক বলেন, ‘হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য জমি দান করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে। তবে ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার জন্য দুজন ব্যক্তি ভূমি দান করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9