রেলপথ অবরোধ করে দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

২১ মার্চ ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ © টিডিসি

রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ মোট ৬ দফা দাবিতে তারা এ অবরোধ করেন। এতে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে; ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল  করতে হবে।

মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬
চর দখল নিয়ে সংঘর্ষে ‘টেঁটাবিদ্ধ’ হয়ে নারী নিহত, আহত অন্তত ১৫
  • ২৬ জুলাই ২০২৬