বকেয়া বেতন নিয়ে সুখবর দিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি

২৮ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শোয়াইব আহমাদ খান

কারিগরি শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শোয়াইব আহমাদ খান © ফাইল ছবি

৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকদের বকেয়া বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  শোয়াইব আহমাদ খান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শোয়াইব আহমাদ খান বলেন, ‘শিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তিতে যারা 
নিয়োগ পেয়েছেন তারা ২০২৪ সালের নভেম্বর মাস থেকে বেতন পাবেন। নভেম্বরে প্রথম এমপিওভুক্তির আবেদন হওয়ায় নভেম্বর থেকে বকেয়া দেওয়া হবে।’

তিনি বলেন. কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষক এমপিওভুক্ত হতে যাচ্ছেন। চলতি সপ্তাহে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। এমপিওভুক্ত হতে যাওয়া শিক্ষক-কর্মচারীরা ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছিলেন।

কারিগরি শিক্ষকদের এমপিওভুক্তিতে দীর্ঘসূত্রতা কাটবে কবে এমন প্রশ্নের জবাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, স্কুল-কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি উপজেলা পর্যায় থেকে সম্পন্ন হলেও কারিগরিতে সেই জনবল নেই। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9