কারিগরি শিক্ষকদের জন্য সুখবর, ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ

০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ইএফটিতে বেতন-ভাতার টাকা পাবেন।

বুধবার (৮ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কারিগরি শিক্ষকদের ইএফটিতে বেতন দিতে গত ৩০ ডিসেম্বর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় পাইলটিং হিসেবে ১১টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়। তবে কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষকরা পাইলটিংয়ের আওতায় এসেছে তা জানায়নি অধিদপ্তর।

কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘শিক্ষক-কর্মচারীদের আইবাস++ এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ডাটা সংগ্রহ এবং ভেলিডেশনের জন্য টেমিসে প্রয়োজনীয় এনভায়রনমেন্টট ডেভলপ করা হয়েছে। টেমিসের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবারের (১১ জানুয়ারি) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক-কর্মচারীদের তথ্য দিতে চিঠি পাঠানো হয়েছে।’

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950