কারিগরি শিক্ষা বোর্ড

পরীক্ষা নিয়ে ফেসবুকে ‘ভিত্তিহীন বিজ্ঞপ্তি’, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

০৪ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM
লগো

লগো

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সমাপনী পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি

রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৬ ডিসেম্বর থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সমাপনী পরীক্ষা শুরু হবে। তবে এ পরীক্ষা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ধরণের খবর ভিত্তিহীন। এসব ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্টদের কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.bteb.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬