প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে সরকার

২২ অক্টোবর ২০১৮, ০৭:৫৭ PM

© সংগৃহীত

বিদেশে অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ কর্মীর চাহিদা বেশি। তাই সরকার অধিক হারে দক্ষ জনশক্তি তৈরী করতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করার পরিকল্পনা গ্রহণের চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে ইতোমধ্যে সরকার প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ৩৮টি থেকে ৭০টিতে উন্নীত করেছে। দুটি পৃথক প্রকল্পের আওতায় নতুন করে ৯১টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, বিএমইটি দেশের ৬টি আইএমটি ও ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করছে। এসব দক্ষ জনবল দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ১৯ হাজার ৮৬৩ জন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবল তৈরি করা হয়েছে।

নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। সম্পূর্ণ বিনা খরচে নারী কর্মী সৌদি আরব যাচ্ছে। সরকারের শ্রম কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি আরবে নারী কর্মীর পাশাপাশি বিভিন্ন পেশায় পুরুষ কর্মীও যাচ্ছে।

ঢাবিতে মেট্রোরেল স্টেশনে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • ১৪ এপ্রিল ২০২৬
ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, পর্যবেক্ষণ করলেন কিম
  • ১৪ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬