মাইগ্রেনের ব্যাথায় পলিটেকনিক শিক্ষকের আত্মহত্যা

২৪ মে ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
শিক্ষক মান্না দে

শিক্ষক মান্না দে © ফাইল ছবি

গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের শিক্ষক মান্না দে’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২২ মে) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল করে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফুল আলম জানান, বুধবার ভোর ৪টার দিকে মান্না দে তার ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন, মাইগ্রেনের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে। তার পাশের কক্ষের মো. শওকত হোসেন ও মো. জাহিদ হোসেন মান্নাকে বুধবার দেখতে না পেয়ে দুপুর সোয়া ১টার দিকে দরজায় নক করেন। পরে জানালা দিয়ে দেখতে পান মান্না দে ফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। মান্না দে সুইসাইড নোট লিখে গেছেন।

মান্না দে গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের শিক্ষক ছিলেন। তিনি খাগড়াছড়ির দিঘীনালার থানাপাড়ার বাবুল দে’র ছেলে। মান্না দে’র রুমমেট মো. আলাউদ্দিন জুয়েল জানান, মাইগ্রেনজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। প্রায়ই ছুটি নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যেতেন।

 
স্বরাষ্ট্রমন্ত্রী-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬